বিদেশিদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে রাজি সুদানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ১৬:৫২আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৬:৫৬

সুদানে সেনা ও বেসামরিক বাহিনীর মধ্যে সংঘাতের কারণে দেশটি থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনা ও ফ্রান্সের কূটনৈতিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তাদের নিরাপদে সরিয়ে নিতে রাজি হয়েছে সুদানের সেনাপ্রধান ফাত্তাহ আল-বুরহান। শিগগিরই তাদের নিরাপদে পাঠানো হবে।

স্কাই নিউজের প্রতিবেদনে জানা গেছে, ব্রিটেন একটি বিদেশি ঘাঁটিতে সেনা ও বিমানকে স্ট্যান্ডবাই রেখেছে। নিজ দেশের দূতাবাসের কর্মী ও নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ, যুক্তরাষ্ট্র, ফরাসি, চীনা নাগরিক এবং বিদেশি নাগরিকদের রাজধানী খার্তুম থেকে সামরিক বিমানে সরিয়ে নেওয়া হবে।

এদিকে সৌদি আরব ঘোষণা দিয়েছে, তারা সুদান থেকে সৌদি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।

ক্ষমতা দখলকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে সুদানের বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ড ফোর্স (আরএসএফ) ও সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। রাজধানী খার্তুমসহ বিভিন্ন জায়গায় থাকা স্থানীয়দের পাশাপাশি কূটনীতিকরা অবরুদ্ধ হয়ে পড়েছে। দুই বাহিনীর সংঘাতে অবরুদ্ধ খার্তুমের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে চাইলেও বিদেশিদের সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। 

পবিত্র ঈদুল ফিতরের মধ্যেও সুদানে সেনা ও বেসামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। গত সপ্তাহ থেকে চলমান সংঘাতের কবলে পড়ে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে আহত হন সাড়ে তিন হাজারের বেশি। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মুসলমাদের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে একটি পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে আগামী তিনদিনের জন্য সুদানের দুই পক্ষকে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান