নাইজেরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে ধস, ৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ০৯:১৫আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:১৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা রাজ্যের জারিয়াতে মুসল্লিতে ভরা মসজিদের একটি অংশ ধসে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শহরের কেন্দ্রীয় মসজিদে শুক্রবার দুপুরের জুমার নামাজ আদায়ের করার সময় এ ঘটনা ঘটে।

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই এসব নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুমার নাজাম ঘিরে শিত শত মুসল্লী মসজিতে আসেন। এক পর্যায়ে মসজিদের একটি অংশ ধসে পড়ে। শুরুতে চারটি মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার হয়। ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত হয়েছিল।

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেবল গত বছরে পশ্চিম আফ্রিকার দেশটিতে এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বিপর্যয়ের জন্য বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা  

/এসপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম