খার্তুমের খোলাবাজারে সেনাবাহিনীর ড্রোন হামলায় ৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২

সুদানের রাজধানী খার্তুমের একটি খোলাবাজারে ড্রোন হামলা চালিয়ে ৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় আহত হন অন্তত ৭০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যকর্মী ও অ্যাক্টিভিস্টরা।

রবিবার খার্তুমের মায়ো এলাকায় এই হামলাটি হয়। হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের। অনেকের অবস্থা সংকটাপন্ন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাসপাতালের সামনে অনেক লাশ সাদা কাপড়ে সারি করে রাখা হয়েছে। খার্তুম থেকে আল জাজিরার প্রতিনিধি হিবা মরগান বলেছেন, ড্রোন হামলাটি সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে।নিহতদের সবাই বেসামরিক নাগরিক কিনা তা স্পষ্ট না তিনি।

দুই বাহিনীর চলমান সংঘর্ষে অন্তত ৪ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, মধ্য এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ৭০ লাখের বেশি মানুষ নতুন করে বাস্তচ্যুত হয়েছে দেশটিতে।

প্রায় পাঁচ মাস আগে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছিল সুদান। দেশটির জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের নেতৃত্বে সামরিক বাহিনী এবং মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক বাহিনীর মধ্যে দীর্ঘ দিনের উত্তেজনা সে সময় প্রকাশ্য যুদ্ধে পরিণত হয়েছিল। সংঘর্ষের মধ্যস্থতা করার আন্তর্জাতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছে আইওএম। জানিয়েছে, সংঘর্ষ শুরুর পর থেকে অন্তত ৯টি যুদ্ধবিরতি চুক্তি হলেও সব ভেস্তে গেছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি