লিবিয়ায় ঘূর্ণিঝড়ের আঘাতের পর বন্যা, দেড় শতাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৮ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৮

লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যায় ডারনা এলাকায় অন্তত দুই হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্বঘোষিত পূর্ব লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ এই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি সোমবার (১১ সেপ্টেম্বর) বলেছেন কয়েক হাজার মানুষ নিখোঁজ। কিন্তু এই পরিসংখ্যানের উৎস সম্পর্কে কিছু জানাননি তিনি। স্থানীয় রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বলেছেন, ইতোমধ্যে দেড় শতাধিক মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার লিবিয়ায় আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। আঘাতের পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করে। গত সপ্তাহে এই ঝড়ের আঘাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

বেনগাজির রেড ক্রিসেন্ট প্রধান কাইস ফাকেরি ডারনায় অন্তত ১৫০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শহরটি পানি ১০ ফুট উচ্চতায় পৌঁছে গেছে।

ডারনা পৌরসভা জানিয়েছে, দুটি বাঁধ ভেঙে গেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে  দেখা গেছে, একটি পুরো আবাসিক ব্লক  ধ্বংস হয়ে গেছে।  

আল জাজিরার সাংবাদিক মালিক  ত্রাইনা বলেছেন, ডারনা শহরটি পাহাড়ে ঘেরা এবং বাঁধগুলো ভেঙে গেছে। কয়েকজন বিশেষজ্ঞ  বলছেন, ৩ কোটি ঘন বর্গমিটার পানি বাঁধ ভেঙে শহরে প্রবেশ করেছে।

ডারনা শহরের এক বাসিন্দা আহমেদ মোহাম্মদ  সোমবার  বলেছেন, আমরা ঘুমে ছিলাম। যখন  ঘুম ভাঙে তখন বাড়িতে পানি  দেখতে পাই। আমরা ভেতরে আছি, বাইরে বের হওয়ার চেষ্টা করছি।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বায়দাতে অন্তত ১২ জনের প্রাণহানির কথা জানিয়েছে স্থানীয়  চিকিৎসাকেন্দ্র। উপকূলীয় শহর সুসাতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া শাহাত্ত ও ওমর আল-মোখতার শহরেও সাতজনের মৃত্যু হয়েছে।

রাজধানী ত্রিপোলিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দ্বেইবা রবিবার বলেছিলেন, তিনি সব রাষ্ট্রীয় সংস্থাকে ক্ষয়ক্ষতি ও বন্যার মোকাবিলার নির্দেশ দিয়েছেন।

লিবিয়ার জাতিসংঘ কার্যালয় বলেছে, স্থানীয় ও জাতীয় পর্যায়ের উদ্যোগের সমর্থনে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

২০১১ সালে দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর ২০১৪ সাল থেকে লিবিয়া দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন দ্বারা পরিচালিত হচ্ছে।

গত সপ্তাহে গ্রিস, তুরস্ক ও বুলগেরিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানে। এতে এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু হয়। সোমবার এটি পশ্চিম মিশরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ইউক্রেনে ত্রাণ পাঠাতে পোপ লিওকে সহযোগিতার আশ্বাস পুতিনের
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
সর্বশেষ খবর
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
শরতে ঘুরে আসুন পর্তুগালের লিসবন, উপভোগ করুন নদী ও সূর্যাস্ত
শরতে ঘুরে আসুন পর্তুগালের লিসবন, উপভোগ করুন নদী ও সূর্যাস্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?