মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১

‘মাথাকাটা মুরগির মতো ছোটাছুটি করা’, অসংলগ্ন বা বিশৃঙ্খল আচরণ বোঝাতে এই প্রবাদটি প্রায়ই ব্যবহৃত হয়। কিন্তু একটি মুরগি মাথা কাটার পর কেবল কয়েক মুহূর্ত নয়, বরং মাথা ছাড়াই যদি বেঁচে থাকে টানা ১৮ মাস? কাল্পনিক মনে হলেও ঠিক এমনই ঘটেছিল ‘মিরাকল মাইক’  নামে একটি মোরগের ক্ষেত্রে।

ঘটনাটি ১৯৪৫ সালের ১০ সেপ্টেম্বরের। যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফ্রুইটা শহরের কৃষক লয়েড ওলসেন রাতের খাবারের জন্য তার তরুণ মোরগ মাইকের মাথা কুড়াল দিয়ে কেটে ফেলেন। কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ার বদলে মাথা ছাড়াই মাইক উঠে দাঁড়ায় এবং যেন কিছুই হয়নি, এমনভাবে খাবারের জন্য ঠোকর দিতে শুরু করে!

ঘটনার অলৌকিকতা বুঝতে পেরে ওলসেন মাইককে মেরে না ফেলে তার যত্ন নেওয়া শুরু করেন। পরবর্তী ১৮ মাসে মিরাকল মাইক দেশজুড়ে রাতারাতি তারকা বনে যায়। সাইডশো প্রমোটার হোপ ওয়েড মাইকের নামে ১০ হাজার ডলারের বিমাও করান। দর্শকরা ২৫ সেন্ট দিয়ে মাথা ছাড়া এই অনন্য জীবকে দেখতে উপচে পড়ত।

বিজ্ঞান বলে, মাথা কেটে ফেলা হলেও মাইকের মস্তিষ্কের মূল অংশ এবং একটি কান অক্ষত ছিল। যেহেতু মুরগির রিফ্লেক্স ও মৌলিক শারীরিক কাজগুলো ব্রেইনস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই সে বেঁচে থাকতে পেরেছিল। ধারণা করা হয়, তার মস্তিষ্কের প্রায় ৮০ শতাংশ অংশই অক্ষত ছিল। যার ফলে সে স্বাভাবিকভাবে দাঁড়াতে, ঠোকর দিতে এবং ডাক দেওয়ার চেষ্টা করতে পারত। যদিও ডাকের বদলে গলা দিয়ে কেবল ঘড়ঘড় শব্দ বের হতো।

মাইককে বাঁচিয়ে রাখতে ওলসেন ড্রপারের সাহায্যে তার গলায় তরল খাবার ও পানি দিতেন এবং সিরিঞ্জ দিয়ে শ্বাসনালী পরিষ্কার করতেন। তবে ১৯৪৭ সালের এক রাতে দুর্ভাগ্যবশত মাইকের শ্বাসকষ্ট শুরু হয় এবং ওলসেন সময়মতো সিরিঞ্জটি খুঁজে না পাওয়ায় দমবন্ধ হয়ে মারা যায় সে।

মাইকের জীবনাবসান হলেও তার স্মৃতি আজও অমলিন। কলোরাডোর ফ্রুইটা শহর প্রতি বছর মাইক দ্য হেডলেস চিকেন ডে হিসেবে উদযাপিত করে, যেখানে নানা প্রতিযোগিতা ও আয়োজনের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা এই মোরগকে স্মরণ করা হয়।

View this post on Instagram
 
A post shared by Ripley's Believe It or Not! (@ripleysbelieveitornot)

সূত্র: রিপলি’স

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনে ত্রাণ পাঠাতে পোপ লিওকে সহযোগিতার আশ্বাস পুতিনের
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
সর্বশেষ খবর
শরতে ঘুরে আসুন পর্তুগালের লিসবন, উপভোগ করুন নদী ও সূর্যাস্ত
শরতে ঘুরে আসুন পর্তুগালের লিসবন, উপভোগ করুন নদী ও সূর্যাস্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে কবে যাচ্ছে?
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে কবে যাচ্ছে?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?