কেনিয়ায় আদালতে বিচারককে গুলি করলেন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৪, ২২:৪৪আপডেট : ১৩ জুন ২০২৪, ২২:৪৪

কেনিয়ার রাজধানী নাইরোবিতে আদালতে বিচারককে গুলি করেছেন দেশটির পুলিশের এক সিনিয়র কর্মকর্তা। পরে অপর পুলিশ সদস্যদের গুলিতে ওই সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জুন) এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গুলিবিদ্ধ বিচারকের নাম মনিকা কিভুতি। গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার স্ত্রী জড়িত, এমন একটি মামলার রায়ের পর তাকে গুলি করা হয়।

বিচারকের রায়ে ক্ষুব্ধ হন ওই পুলিশ কর্মকর্তা। রায়ে পুলিশ কর্মকর্তার স্ত্রীর অনুপস্থিতিতে তার জামিন বাতিল করা হয়েছিল।

গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তাকে স্যামসন কিপচিরচির কিপ্রুতু হিসেবে শনাক্ত করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় লন্ডিয়ানির একটি পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি। রায় ঘোষণার সময় জামিন বাতিলের পর বিচারককে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে বিচারক আহত হন।

আদালতে থাকা অপর পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। এক পুলিশ সদস্য কিপ্রুতুকে গুলি করেন। এতে তিনি নিহত হন। 

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিচারক ও আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের