ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১০ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৪, ১৭:১৬আপডেট : ১৭ জুন ২০২৪, ১৮:০৯

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১০ অভিবাসীর মৃত্যু হয়েছে। এসময় নৌকাটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৫১ জনকে। সোমবার (১৭ জুন) এই তথ্য জানিয়েছে একটি জার্মান দাতব্য সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নাদির নামে একটি অভিবাসী উদ্ধারকারী জাহাজ পরিচালনা করে রেসকিউশিপ নামক একটি দাতব্য সংস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটি জানিয়েছে, তারা একটি ডুবে যাওয়া কাঠের নৌকা থেকে মোট ৬১ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ১০ জন মৃত ছিল।

দাতব্য এই সংস্থাটি আরও জানিয়েছে, জীবিতদের মধ্যে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকৃতদের জরুরি নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা প্রয়োজন।

ঠিক কোন অঞ্চল থেকে বা কখন এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানায়নি রেসকিউশিপ। তবে মেরিনেটট্রাফিক ডটকমের ট্র্যাকিং অনুসারে, সোমবার (১৭ জুন) পূর্ব তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে দূরে অবস্থান করছিলেন নাদির।

২০১৫ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজারটিরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নিবন্ধন করেছে জাতিসংঘ।

চলতি মাসের শুরুর দিকে লিবিয়ার উপকূলে সমুদ্র থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন