নাইজেরিয়ার বাজারে সশস্ত্র হামলায় নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ২০:১১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:১১

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি ব্যস্ত বাজারে সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত এবং আরও কয়েকজন অপহৃত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নতুন করে গড়ে ওঠা কিছু দস্যুদলের সহিংসতার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েকজনকে অপহরণ করা হয়েছে। বন্দুকধারীরা বাজারে ঢুকে দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং খাদ্যসামগ্রী লুট করে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।

শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়। পাশের কয়েকটি এলাকায় আগের দিন থেকেই ধারাবাহিক হামলা শুরু হয়েছিল বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীদের মতে, সহিংসতা আশপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলায় আহত দাউদা শাকুল্লে বলেন, নারী ও শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। হামলা শুরুর পর থেকে এলাকায় নিরাপত্তা বাহিনীর কোনও উপস্থিতি দেখা যায়নি এবং বর্তমানে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেন, হামলাকারীদের ধরতে বিশেষত বনসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়াজুড়ে সশস্ত্র দস্যুদের তৎপরতা বেড়ে গেছে। গ্রামীণ এলাকায় গণহত্যা ও অপহরণ ঘটলেও চলমান সামরিক অভিযানের পর নিরাপত্তা বাহিনী সহিংসতা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

/এমবিএম/এএ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব