কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৬, ২০:০৭আপডেট : ২৮ মে ২০২৬, ২০:০৭

কেনিয়ার রিফট ভ্যালি অঞ্চলের একটি মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলে ভয়াবহ আগুনে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

পশ্চিম-মধ্য কেনিয়ার গিলগিল শহরের উতুমিশি গার্লস অ্যাকাডেমি সিনিয়র স্কুলে বুধবার মধ্যরাতের পর আগুনের সূত্রপাত হয়। দেশটির শিক্ষামন্ত্রী জুলিয়াস মিগোস জানান, আগুন দুই ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে।

তিনি বলেন, ঘটনায় আরও ৭৯ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ৭১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্কুলটিতে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীরা পড়াশোনা করে।

আগুনের কারণ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন মিগোস। তিনি বলেন, তদন্ত চলছে, তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে কয়েকজন জীবিত শিক্ষার্থী উদ্ধারকর্মীদের জানিয়েছেন, এক ছাত্রী দিয়াশলাই দিয়ে একটি গদিতে আগুন ধরিয়ে দিয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে এক উদ্ধারকর্মী এ তথ্য জানান। তবে ওই ছাত্রীর উদ্দেশ্য কী ছিল, তা জানা যায়নি।

কেনিয়ার স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ১০০টির বেশি স্কুলে আগুন লাগার ঘটনা রেকর্ড করা হয়েছে। গবেষকদের মতে, কঠোর শৃঙ্খলা ও খারাপ পরিবেশের প্রতিবাদে অনেক সময় শিক্ষার্থীরাই এসব আগুন লাগিয়ে থাকে। এর আগে, ২০২৪ সালে নিয়েরি কাউন্টির একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে আগুনে ২১ শিক্ষার্থী নিহত হয়েছিল। সেই আগুনের কারণও শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

/এএস/
সম্পর্কিত
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার