নাইজেরিয়ায় বোকো হারামের গুলিতে ১৮ নারী নিহত

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৬, ২০:৫১আপডেট : ১৭ জুন ২০১৬, ২১:১৮

নাইজেরিয়ায় বোকো হারামের গুলিতে ১৮ নারী নিহত বোকো হারাম জঙ্গিরা নাইরেজিরায় একটি শেষকৃত্য অনুষ্ঠানে গুলি চালিয়ে ১৮ নারীকে হত্যা করেছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে এ হামলার সময় গ্রামের বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয় বোকো হারাম।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আদামাওয়া প্রদেশের কুদা এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ হামলা হয়। হামলার পর তিনঘণ্টা অপেক্ষা করে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে ১৮জন নারীর লাশ দেখতে পায়। এখনও অনেক নারী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় একটি সূত্র রয়টার্সকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলায় নিহতের বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দিতে পারেননি তিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

প্রদেশের আইন প্রণেতা এমানুয়েল সামদু বলেন, আমি এখনও বিস্তারিত জানি না। কীভাবে হামলা হয়েছে ও কতজন নিহত হয়েছেন- এ বিষয়ে নির্দিষ্ট তথ্য পাইনি। কয়েকজন শিকারিকে গ্রামটিতে পাঠানো হয়েছে বিস্তারিত খবর আনার জন্য।

২০১৫ সাল থেকে নাইজেরিয়া, শাদ, ক্যামেরুন ও নিগারের সীমান্তবর্তী অঞ্চল নিয়ে লেক শাদ এলাকায় হামলা চালাচ্ছে বোকো হারাম। গত ছয় বছরে নাইজেরিয়া সরকার ও বোকো হারামের মধ্যকার সংঘর্ষে অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। গৃহহারা হয়েছেন প্রায় ২৬ লাখ মানুষ। সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে লড়াই করার জন্য চার দেশ একত্রিত হয়ে একটি সামরিক জোট গঠন করেছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক