এক অভিযানে ২২ জনকে হত্যা করেছে মেক্সিকো পুলিশ

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৬, ২০:১১আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ২০:১১

মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশটির ফেডারেল পুলিশ গত বছর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশেয়াকানের একটি খামারে অভিযানে ২২ জনকে হত্যা করেছে। কমিশন সংঘর্ষের ঘটনাটি তদন্তের পর এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালের মে মাসে তানহুয়াতো শহরের একটি খামারে এই সংঘর্ষ ঘটে। ভয়াবহ ওই সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা ও মাদক চক্রের মোট ৪২ জন সন্দেহভাজন সদস্য প্রাণ হারিয়েছে।

মেক্সিকোর সরকার এই ঘটনায় কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে দাবি করে আসছিল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই ঘটনায় নিহতদের সবাই একটি মাদক চক্রের সদস্য।

তদন্তের পর মানবাধিকার কমিশন জানায়, ওই ঘটনায় ৪০ জন গুলিতে, একজন আগুন পুড়ে ও আরেকজন গাড়ির চাপায় মারা যান।

কমিশন আরও জানায়, পুলিশ অন্তত দুজনকে নির্যাতন করে এবং কয়েকটি মৃতদেহ অন্য স্থান থেকে ওই খামারে এনে সেগুলোর হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দেয়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের