বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করবে মেক্সিকো

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৩

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর দেশটির বিতর্কিত শিক্ষা সংস্কার প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছেন। বুধবার তিনি এ সংস্কান্ত এক নথিতে স্বাক্ষর করেছেন। এছাড়া তিনি নতুন উদ্যোগ নিতে যাচ্ছেন যাতে করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা বিনামূল্যে প্রদান করা হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করবে মেক্সিকো

বিতর্কিত এই শিক্ষা সংস্কার প্রকল্প গ্রহণ করেছিলেন ওব্রাডোরের পূর্বসুরী। এই সংস্কারের বিরোধিতায় রাস্তায় নেমে এসেছিলেন দেশটির শিক্ষকরা। ওব্রাডোরের নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম বিষয় ছিল এই সংস্কার বাতিল করা। বুধবার তিনি এ বিষয়ে একটি আদেশে স্বাক্ষরের মধ্যদিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে গেলেন। তিনি বলেছেন, শিক্ষকবৃন্দ, প্রতিশ্রুতি রেখেছি। আর কখনও শিক্ষকদের অসম্মানিত হতে হবে না।

এই সংস্কার বাতিল করে যে নতুন শিক্ষাব্যবস্থা চালু করা হবে তাতে শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে বিবেচনা করা হবে। লোপেজ ওব্রাডোর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে মান সম্পন্ন শিক্ষার পক্ষপাতী।

বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার জন্য সরকার নতুন ১০০টি বিশ্ববিদ্যালয় চালু করবে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। তিনি আরও জানান, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সরকার ৩ লাখ বৃত্তি প্রদান করবে।

সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর গৃহীত সংস্কার প্রস্তাব বাতিলের বিষয়টি এখন দেশটির কংগ্রেস ও রাজ্য আইনসভায় উত্থাপিত হবে। লোপেজের জোট কংগ্রেসের উভয় কক্ষই নিয়ন্ত্রণ করে। এই সংস্কারে শিক্ষকদের মূল্যায়নের বিষয়টি ছিল। যা শিক্ষকদের ক্ষুব্ধ করে তোলে এবং রাজপথে নামায়।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের