লিফটে আটকে পড়া পোপকে উদ্ধার করলো দমকলকর্মীরা

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনায় উপস্থিত হতে দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি জানিয়েছেন, ভ্যাটিকানের লিফটে আটকা পড়েছিলেন। ২৫ মিনিট পরে তাকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

লিফটে আটকে পড়া পোপকে উদ্ধার করলো দমকলকর্মীরা

পোপ জানান, বিদ্যুৎ না থাকার কারণে লিফটে তিনি ২৫ মিনিটের মতো আটকে ছিলেন।  ভাষণের শুরুতে হাসিমুখে পোপ বলেন, দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা চাইতে হচ্ছে।  এরপর তিনি দমকলকর্মীদের জন্য হাততালি দেওয়ার আহ্বান জানান।

ভাষণে পোপ আরও জানান, ভোল্টেজ কমে যাওয়ার কারণে লিফট আটকে গিয়েছিল। সৌভাগ্য যে দমকলকর্মীরা হাজির হয়। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ২৫ মিনিট ধরে তাদের চেষ্টার পর লিফট পুনরায় সচল হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালিতে পোপের প্রার্থনা সরাসরি সম্প্রচার করা টেলিভিশন চ্যানেলগুলোতে অপ্রত্যাশিত বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ধারণা করা হয় স্বাস্থ্যজনিত কারণেই বিলম্ব হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম