মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় শিশুসহ নিহত ৯

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৭

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। সোমবার শেষ রাতে রাজ্যটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেছেন, উরুয়াপানে গোলাগুলিতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় শিশুসহ নিহত ৯

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী দুজনের বয়স ১২ ও ১৩ বছর। নিহতদের মধ্যে ১৪, ১৭ ও ১৮ বছরের কিশোরও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাগুলির ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একটি স্লট মেশিন কেন্দ্রের মেঝেতে রক্তের মধ্যে মরদেহ পড়ে রয়েছে।

কর্তৃপক্ষ হামলার মোটিভ সম্পর্কে কিছু জানায়নি। তবে ওই এলাকায় মাদক উৎপাদন ও পরিবহনের বাণিজ্যকে কেন্দ্র করে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটে। যদিও এসব সহিংসতায় শিশুদের লক্ষ্য করার ঘটনা খুব বিরল।

গত বছর মেক্সিকোতে রেকর্ড সংখ্যক ৩৪ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন মাদক সংশ্লিষ্ট সহিংসতায়। সরকারের নিরাপত্তা ব্যবস্থা ও দোষীদের বিচার না হওয়াকে এই সহিংসতার জন্য দায়ী করে আসছেন সমালোচকরা।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম