ভেনিজুয়েলায় ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা সমাজতন্ত্রীদের প্রথমবারের মতো সংসদ নির্বাচনে হারিয়ে জয়ী হয়েছে দেশটির ডানপন্থি বিরোধী জোট। সোমবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিরোধী জোট ডেমোক্রেটিক ইউনিটি ৯৯ টি আসনে জয়লাভ করে। এর মধ্য দিয়ে তেল সমৃদ্ধ দেশে হুগো চ্যাভেজ ১৯৯৯ সালে ক্ষমতারোহনের মধ্য দিয়ে যে সমাজতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল তার অবসান হতে চলেছে।
নির্বাচনি বোর্ডের প্রধান তিবিসে লুসেনা জানান, ১৬৭ টি ন্যাশনাল অ্যাসেম্বলি আসনের মধ্যে ৯৯টি পেয়েছে ডেমোক্রেটিক ইউনিটি এবং ক্ষতাসীন সমাজতন্ত্রীরা পেয়েছে ৪৬ টি আসন। এখনও কয়েকটি আসনের ফল ঘোষণা বাকি আছে।
এ ঘোষণার পরই বিরোধী প্রধান জেলা কারাকাসে আতশবাজি করে উল্লাস করে নির্বাচনে বিজয়ীরা।
ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল ইউনাইটেড সোস্যাল পার্টি অব ভেনিজুয়েলার নেতা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নির্বাচনের পরাজয়ের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। ১৯৯৯ সালে শুরু হওয়া ‘চ্যাভিজমো’ আন্দোলনের সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে নির্বাচনে পরাজয়কে আখ্যায়িত করেছেন তিনি। এ পরাজয়কে তার বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে অর্থনৈতিক যুদ্ধের ফল হিসেবে দাবি করেন তিনি।
সূত্র: রয়টার্স।
/এএ/








