করোনা নিয়ে ট্রাম্পের পোস্ট মুছলো ফেসবুক

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ০৩:৪৬আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৩:৪৭

করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট মুছে ফেলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, ফ্লু’র চেয়ে কম প্রাণঘাতি কোভিড-১৯। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনা নিয়ে ট্রাম্পের পোস্ট মুছলো ফেসবুক

করোনায় আক্রান্ত হয়ে তিনদিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার হোয়াইট হাউজে ফিরেছেন ট্রাম্প। হাসপাতাল থেকে ফিরেই এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার এক টুইটার পোস্টে ট্রাম্প লেখেন, ‘প্রতি বছর বহু মানুষ, কখনও কখনও এক লাখেরও বেশি ভ্যাকসিন থাকার পরও ফ্লুতে মারা যায়। আর আমরা আমাদের দেশ বন্ধ করে দেবো? না, আমরা এর সঙ্গে বাঁচা শিখে নিয়েছি, ঠিক যেরকম করে আমরা কোভিড এর সঙ্গে বেঁচে থাকা শিখে নিচ্ছি, বেশিরভাগ মানুষের কাছেই তা প্রাণঘাতীর চেয়ে অনেক কম কিছু!!!’

ফেসবুক পোস্টটি অপসারণ করেছে। আরেক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এই পোস্টে সতর্কবার্তা জুড়ে দিয়েছে। যাতে বলা হয়েছে, এই পোস্টে ভুয়া ও সম্ভাব্য ক্ষতিকর তথ্য থাকতে পারে।

ফেসবুকের পলিসি কমিউনিকেশন ম্যানেজার অ্যান্ডি স্টোন বলেছেন, কোভিড-১৯ এর ভয়াবহতার বিষয়ে ভুল তথ্য আমরা মুছে ফেলি এবং এখন এই পোস্ট মুছে ফেলা হয়েছে।

করোনায় প্রকৃত মৃত্যুহার জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যে তথ্য পাওয়া যাচ্ছে তার চেয়ে বেশি হবে এই হার। জন হপকিন্স ইউনিভার্সিটির মতে, করোনায় মৃত্যু হার ফ্লুর চেয়ে ১০ গুণ বা এর চেয়ে বেশি হতে পারে।

এর আগেও ফেসবুক ট্রাম্পের একটি পোস্ট সরিয়ে ফেলেছিল। ওই পোস্টে দাবি করা হয়েছিল, শিশুরা অনেকটা কভিড-১৯ প্রতিরোধী।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী