ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতে ট্রাম্পের আরও কাছাকাছি বাইডেন

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ০৮:৪৮আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৮:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের তৃতীয় দিন পার হলেও স্পষ্টভাবে জানা যায়নি কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এপি’র তথ্য অনুসারে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ব্যাটলগ্রাউন্ড বা হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়াতে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কমে আসছে দ্রুত। ৯৯ শতাংশ ভোট গণনার পর মাত্র সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতে ট্রাম্পের আরও কাছাকাছি বাইডেন

বার্তা সংস্থা এপি’র তথ্য অনুসারে, জর্জিয়াতে ৯৯ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৭ হাজার ১৫ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলছেন। তিনি পেয়েছেন ২৪ লাখ ৪৪ হাজার ৫১৮ ভোট। উভয়ের ভোট পাওয়ার হার যথাক্রমে ৪৯.৪১% ও ৪৯.৩৬%। ট্রাম্পের চেয়ে বাইডেন পিছিয়ে আছেন মাত্র সাড়ে তিন হাজারের মতো ভোট। অঙ্গরাজ্যটিতে এখনও ১৮ হাজারের মতো ভোট গণনা বাকি আছে।

দুই ঘণ্টা আগেও এই ব্যবধান ১০ হাজার ভোটে। কত দ্রুত ট্রাম্প পিছিয়ে পড়ছেন এটি তার ইঙ্গিত বলে উল্লেখ করেছে বিবিসি।

এখানে রয়েছে ১৬টি ইলেক্টোরাল ভোট। ১৯৯৬ সালের পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে এবার জর্জিয়াতে। ২০১৬ সালে ট্রাম্প জর্জিয়াতে ৫ শতাংশ পয়েন্ট ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন।

এপি’র তথ্য অনুসারে, বাইডেন ২৬৪ ও ট্রাম্প ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এর অর্থ হলো বাইডেন যদি জর্জিয়া কিংবা আলাস্কা বাদে অন্য কোনও অঙ্গরাজ্যে জয় পেয়ে যান তাহলে তার ম্যাজিক ফিগার নিশ্চিত হয়ে যাবে। 

 

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম