মেক্সিকো সীমান্তে জো বাইডেনের বিজয় উদযাপন অভিবাসীদের

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২০, ২০:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০০:৪১

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসীরা শনিবার পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়কে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মানবাধিকারের প্রতি আরও বৃহত্তর সম্মান বয়ে নিয়ে আসবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

মেক্সিকো সীমান্তে জো বাইডেনের বিজয় উদযাপন অভিবাসীদের

৩ নভেম্বর ভোট অনুষ্ঠিত হলেও শনিবার (৭ নভেম্বর) বেসরকারিভাবে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৭৩। আর এপির পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৮৪। জয়ী হিসেবে বাইডেনের জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার কথা। তবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নির্বাচনের ফল নিয়ে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে

ক্যালিফোর্নিয়ার সানদিয়াগো সীমান্তের কাছে তিজুয়ানা আশ্রয় কেন্দ্রের অভিবাসী পাস্তর গুস্তাভো বান্দা বলেন, ‘আমরা বাইডেনের বিজয়কে অভিনন্দন জানাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, এই নতুন প্রেসিডেন্ট সত্যিকার অর্থে মানবাধিকারকে সম্মান জানাবেন।’

বান্দা আশাবাদ ব্যক্ত করেন, বাইডেন হোয়াইট হাউজে যাওয়ার পরে অবৈধভাবে আমেরিকায় প্রবেশকারী পরিবারগুলো থেকে শিশুদের আলাদা করে যুক্তরাষ্ট্রের আটক কেন্দ্রে রাখা বন্দিদশার অবসান ঘটবে।

ট্রাম্প ২০১৬ সালে তার নির্বাচনি প্রচারণায় মেক্সিকোর অভিবাসীদের ‘ধর্ষক’ এবং মাদক পাচারকারী হিসেবে আখ্যায়িত করে তাদের অভিবাসন নিষিদ্ধ করেন এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন।

জো বাইডেন জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে ট্রাম্পের বিভিন্ন নির্বাহী আদেশ পাল্টে দেওয়া।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান