মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর পরামর্শ সিডিসি’র

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৮

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মহামারিতে বন্ধ থাকা স্কুল চালুর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এই গাইডলাইনে বলা হয়েছে সবার জন্য মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখাই হলো শিশুদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সিডিসি’র ওয়েবসাইটে পূর্নাঙ্গ গাইডলাইনটি পাওয়া যাচ্ছে। মাস্ক ও শারীরিক দূরত্বের পাশাপাশি স্কুল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, কন্ট্যাক্ট ট্র্যাসিংসহ একটি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। যাতে করে করোনার সংক্রমণ না ছড়িয়ে ৫ কোটি ৫০ লাখ শিশুকে সরকারি স্কুলে ফিরিয়ে আনা যায়।

সিডিসি’র ডিরেক্টর রচেল ওয়ালেনস্কি বলেন, আমরা মনে করি যে কৌশল তুলে ধরা হয়েছে এতে করে স্কুলে করোনার সংক্রমণ একেবারে সীমিত বা ছড়াবে না।

তবে নতুন রূপরেখায় স্কুল চালু করাকে বাধ্যতামূলক করেনি সিডিসি। সংস্থাটি জানিয়েছে, শিক্ষকদের ভ্যাকসিন নেওয়ার শর্তে স্কুল পুনরায় চালু করা উচিত না। এতে স্কুল শিক্ষক ও কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোজ বাইডেন দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে বেশির ভাগ কে-৮ স্কুল পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার তিনি বলেছেন, টানা স্কুল বন্ধ থাকায় শিশুদের মানসিক স্বাস্থ্য ও অভিভাবকদের কাজ জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের মাত্র ৪৪ শতাংশ জেলা স্কুল ডিসেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ উপস্থিতিমূলক শিক্ষা দিচ্ছে। ৩১ শতাংশ স্কুল দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। দেশটির সেন্টার ফর রিইনভেন্টিং পাবলিক এডুকেশনের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

সিডিসি’র গাইডলাইনের প্রশংসা করেছে আমেরিকান ফেডারেশন অব টিচার্স। এই সংস্থার সদস্য সংখ্যা ১৭ লাখ। এক বিবৃতিতে প্রেসিডেন্ট রান্ডি ওয়েইনগার্টেন বলেন, আমরা আহ্বান জানাই নতুন তথ্য প্রকাশের ভিত্তিতে সিডিসি যেনও আরও সহনশীল হয়।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম