ইন্দো-প্রশান্তে আরও আগ্রাসী ভূমিকা নিয়েছে চীন: পেন্টাগন

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২১, ২০:১২আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:১২

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, ইন্দো-প্রশান্ত অঞ্চলে চীন আরও বেশি আগ্রাসী ভূমিকা নিয়েছে। অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি ও ঝুঁকি নেওয়ার প্রবণতা বিশ্লেষণ করে এই মন্তব্য করেছেন মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী ড. ক্যাথলিন হিকস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বেশ কয়েক বছর ধরেই চরম টানাপড়েনের মধ্যে রয়েছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক।  বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা তুমুল বাগযুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনায় চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী।

শুক্রবার ন্যাশনাল ওয়ার কলেজে দেওয়া এক বক্তব্যে ড. ক্যাথলিন হিকস জানান, শুধু ২০২০ সালে বেইজিং অস্ট্রেলিয়া, জাপান, ভিয়েতনাম ও ফিলিপাইনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মতো অসংখ্য ঘটনা তৈরি করেছে।

তিনি আরও জানান, ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে চীন। যার ফলে সীমান্তের উভয় পাশে প্রাণহানি ঘটেছে। এছাড়া হংকংয়ে নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে নিপীড়নমূলক জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করেছে।

মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের এসব পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে হাজির হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম