যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন পরীক্ষার ফলাফল সংশোধন করলো অ্যাস্ট্রাজেনেকা

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২১, ১৯:১৪আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৯:১৪

অ্যাংলো-সুইডিশ ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাস ভ্যাকসিনের যুক্তরাষ্ট্রে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল সংশোধন করেছে। স্বাস্থ্য কর্মকর্তারা কার্যকারিতার ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার পর এই উদ্যোগ নিলো কোম্পানিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সংশোধিত ফলাফলে ভ্যাকসিনটি ৭৬ শতাংশ কার্যকর বলে জানিয়েছে কোম্পানিটি। আগে ঘোষিত ফলাফলে এই হার ছিল ৭৯ শতাংশ। কার্যকারিতার হার কমালেও কোম্পানিটির দাবি, বয়স্কদের ক্ষেত্রে এটির কার্যকারিতা অনেক বেশি বলে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে উঠে এসেছে।

পরীক্ষার ফলাফল সংশোধনের পর মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, পুরনো তথ্য ব্যবহার করা হয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালে।

ভ্যাকসিনটির যুক্তরাষ্ট্র ট্রায়ালে ৩২ হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। বেশিরভাগ স্বেচ্ছাসেবীরা আমেরিকার হলেও চিলি এবং পেরুর নাগরিকরাও রয়েছেন।

যুক্তরাষ্ট্রে মানবদেহে তৃতীয় ধাপের পরীক্ষা শেষে অ্যাস্ট্রাজেনেকা সোমবার জানায়, তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন বয়স্কদের ক্ষেত্রে ৮০ শতাংশ কার্যকর। শুধু তা-ই নয়, এই ভ্যাকসিন গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি ঠেকাতে শতভাগ কার্যকর। সবার জন্য এটি কার্যকর ৭৯ শতাংশ।

ভ্যাকসিনটি নিয়ে বিভিন্ন দেশে রক্ত জমাট বাঁধার বিষয়ে উদ্বেগের মধ্যেই এই ঘোষণাকে সুখবর হিসেবেই মনে করা হচ্ছিল। কিন্তু একদিন পরই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা ভ্যাকসিন পরীক্ষার তথ্য নিয়ে প্রশ্ন তুলেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের