২০২২ সালের শেষে স্বাভাবিক হবে পৃথিবী: বিল গেটস

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২১, ১৮:১৭আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৮:১৭

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের প্রত্যাশা করোনা মহামারির প্রভাব কাটিয়ে ২০২২ সালের শেষে পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরবে। পোল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশাবাদের কথা জানিয়েছেন।

বিল গেটস বলেন, আমরা এখন এক অবিশ্বাস্য ট্র্যাজেডির মধ্যে রয়েছি। এই সময় একমাত্র আনন্দের খবর হলো ভ্যাকসিন এসে গিয়েছে।  

২০১৪ সালে মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যানের পদে ইস্তফা দেন বিল গেটস। পরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কোভিড-১৯ ভ্যাকসিন উদ্যোগে দিয়েছেন ১৭৫ কোটি ডলার।  ওই অর্থ কোভিডের ভ্যাকসিন নিয়ে গবেষণার জন্য ব্যয় করা হয়েছে।

বিশ্বের দারিদ্রপীড়িত দেশগুলোতে স্বল্পমূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন জোট গাভির বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও অর্থ সহায়তা দিয়েছে বিল গেটসের এই ফাউন্ডেশন। এই জোটের মাধ্যমে দারিদ্রপীড়িত দেশগুলোতে ২০০ কোটি ডোন ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৫৫ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২৭ লাখ ৫৮ হাজারের মানুষের। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই আছে ভারত।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান