কানাডায় তাপদাহে গলছে সড়ক!

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ২৩:১৪আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:১৪

তীব্র তাপদাহে অতিষ্ঠ কানাডার জনজীবন। দেশটিতে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড তাপমাত্রায় বিভিন্ন জায়গার অবকাঠামো গলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, তাপদাহের কারণে সড়ক এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েকদিন ধরেই কানাডাসহ ইউরোপের অধিকাংশ জায়গায় তাপদাহ শুরু হয়েছে। শীত প্রধান দেশগুলোতে তাপমাত্রা এতটাই বেশি যে ঘরে থাকাটাও যেন কষ্টকর। কয়েকদিন ধরে তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ে চলছে।

জলবায়ু পরিবর্তনের কারণে মেরু এলাকাগুলোয়ও রেকর্ডভাঙা গরম দেখা যাচ্ছে। এ বিষয়ে এনভায়রনমেন্ট কানাডা সংস্থার জ্যেষ্ঠ জলবায়ুবিদ ডেভিড ফিলিপস বলেন, 'মরুভূমির মতো গরম পড়ছে। কানাডা বিশ্বের দ্বিতীয় শীতলতম ও তুষারপাতপ্রবণ দেশ। আমরা তুষারঝড়ের সঙ্গে পরিচিত। এমন তীব্র গরমের সঙ্গে অভ্যস্ত নই। এখন আমাদের এখানকার চেয়ে দুবাইয়ে তুলনামূলক কম গরম পড়ছে'।

রেকর্ডভাঙা তাপামাত্রার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক স্কুল। গরমে হাঁপিয়ে ওঠা মানুষ পুল এবং আইসক্রীমের দোকনে ভিড় করতে দেখা গেছে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর পশ্চিমাঞ্চলের হিটওয়েভ মাত্র শুরু হয়েছে। সামনে বাড়বে তাপমাত্রা।

অস্বাভাবিক তাপমাত্রায় স্টিলের তৈরি বস্তুর প্রসার ঘটছে। পিচ ঢালা সড়ক গলে যাওয়ার প্রকশিত ছবিতে দেখা গেছে সড়ক গলে পড়েছে। তবে এ বিষয়ে দেশটির সরকার নিশ্চিত করেনি।

কানাডার টিকা কেন্দ্রগুলাও সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তাপমাত্রার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকে। কেউ আবার প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না। এই গরমে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলসহ অনেক জায়গায় গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের।

/এলকে/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম