তৃতীয় মেয়াদে জিতলেন জাস্টিন ট্রুডো

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০

কানাডার পার্লামেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারছে না তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় নির্বাচনে জিতলেন ট্রুডো। তবে সমালোচকরা বলছেন, এই নির্বাচন কেবল সময়ের অপচয়।

নির্ধারিত সময়ের দুই বছর আগে আগাম নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে চেয়েছিলেন জাস্টিন ট্রুডো। এজন্য ১৭০টি আসনের প্রয়োজন ছিল তার। তবে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে লিবারেল পার্টি।

প্রধান বিরোধী দল হিসেবে কনজারভেটিভ পার্টিই থাকছে। তারা ১২২টি আসনে জয় পেতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার ভোরে মন্ট্রিলে সমর্থকদের উদ্দেশে জাস্টিন ট্রুডো বলেন, ‘এখনও ভোট গণনা বাকি আছে কিন্তু আজ রাতে আমরা দেখতে পেয়েছি লাখ লাখ কানাডিয়ান নাগরিক একটি প্রগতিশীল পরিকল্পনা বেছে নিয়েছেন।’ তিনি বলেন, ‘আপনারা একটি সরকার নির্বাচিত করেছেন, যারা আপনাদের জন্য লড়াই করবে আর আপনাদের সেবা দেবে।’

কানাডায় করোনা মহামারির চতুর্থ ঢেউয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন এটি। প্রায় ৬০ কোটি কানাডিয়ান ডলার খরচ হয়েছে এতে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর কানাডার বিশ্বকাপ দল ঘোষণা
নিষেধাজ্ঞা দেওয়া তুর্কি ড্রোনই কিনছে কানাডা
‘বনের সংজ্ঞা’ নিয়ে বিভ্রান্তি, আদালতের রায়ে বাতিল নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম