ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:১০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:১০

ইকুয়েডরের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বি গ্রুপের দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গুয়ায়েকিল কারাগারের এই দাঙ্গা দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। মঙ্গলবারের এই দাঙ্গায় অন্তত পাঁচ জনের শিরচ্ছেদ করা হয়েছে। আর বাকিরা গুলিতে নিহত হয়েছেন।

পুলিশ কমান্ডার ফাস্তো বুয়েনানো বলেছেন, বন্দিরা গ্রেনেডও নিক্ষেপ করেছে। প্রায় চারশ’ পুলিশের চেষ্টায় কারাগারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়। কারাগারটিতে মূলত মাদক চক্র সংশ্লিষ্ট অপরাধীদের বন্দি রাখা হতো।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইকুয়েডরে কার্যক্রম চালানো মেক্সিকান মাদক পাচার চক্র এই দাঙ্গার নির্দেশ দেয়। ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষের পরিচালক বলিভার গারজন কারাগারের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন।

বলিভার গারজন বলেন, ‘গতকাল পুলিশ বেলা দুইটাই নিয়ন্ত্রণ ফিরে পায়, কিন্তু গত রাতে আবারও গুলি চলেছে, অন্যকিছু ঘটেছে, বিস্ফোরণ হয়েছে। আর আজ সকালে আমরা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি। আমরা যে প্রাঙ্গণে সংঘাত হয়েছে সেখানে প্রবেশ করছি আর নতুন নতুন মরদেহ খুঁজে পাচ্ছি।’

কারাগারের নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বি গ্রুপের মধ্যে সর্বশেষ দাঙ্গার ঘটনা এটি। এর আগে ফেব্রুয়ারিতে আরেক দাঙ্গায় ৭৯ বন্দি নিহত হয়।

মঙ্গলবারের দাঙ্গা নিয়ে পুলিশ কমান্ডার ফাস্তো বুয়েনানো বলেন এক অংশের বন্দিরা দেওয়ালে গর্ত খুঁড়ে অন্য অংশে প্রবেশ করে। সেখানেই প্রতিদ্বন্দ্বি গ্রুপের সদস্যদের ওপর আক্রমণ করে। এই ঘটনায় ৮০ জনেরও বেশি আহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক