প্রেসিডেন্টের অপসারণের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ০৬:৫৫আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৬:৫৫

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অপসারণের দাবিতে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে এই বিক্ষোভ হয়েছে। দেশটিতে সাধারণ নির্বাচনের যখন আর  একবছর বাকি তখন এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।   

প্রেসিডেন্ট জইর বলসোনারো মতমত জরিপে পরাজিত হয়েছেন। করোনা মহামারি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে বহু ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের প্রতি ক্ষুব্ধ আছেন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৬ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।

ভালদো ওলিভেরিয়া নামে একজন বিক্ষোভকারী এএফপিকে বলেন, ‘ইনি এমনই একজন প্রেসিডেন্ট যিনি সবকিছুকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। দেশে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি লেগেই আছে। আমাদের গণতন্ত্র রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।’

দেশটির আটলাস ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ জনগণ প্রেসিডেন্টের পারফরমেন্সকে খারাপ ও খুব খরাপ বলছেন। অথচ ২০১৯ সালে যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন এই হার ছিল ২৩ শতাংশ।

/আইএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম