ভারি বৃষ্টিতে ভূসিধস ও বন্যা, ব্রাজিলে নিহত ১৮

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ০৭:২২আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৭:২২

ভারি বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া ভূসিধস ও বন্যায় ব্রাজিলের সাউ পাউলো রাজ্যে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে এসব নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে বলে রবিবার জানিয়েছেন জন নিরাপত্তা কর্মকর্তারা।

সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনায় আরও নয় জন আহত এবং আরও পাঁচ জন নিখোঁজ রয়েছে। রাজ্যে গৃহহীন হয়ে পড়েছে প্রায় পাঁচ শতাধিক পরিবার।

সাউ পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া রবিবার বন্যা কবলিত অঞ্চল আকাশপথে পরিদর্শন করেন। তিনি জানান, আক্রান্ত শহরগুলোতে জরুরি ত্রাণ কাজ চালাতে দেড় কোটি স্থানীয় মুদ্রা বরাদ্দ করা হয়েছে।

বৃহত্তর সাউ পাউলো এলাকা ঘিরে বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্তেস এবং ফ্রাঙ্কো ডা রোচা। ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্জিয়া পাউলিস্তা, ক্যাম্পো লিম্পো পাউলিস্তা, জাউ, কাপিভারি, মোন্তেমোর এবং রাফার্ড এলাকা।

ডিসেম্বর থেকে ভারি বৃষ্টিপাতে উত্তরপূর্ব ব্রাজিলে প্রাণঘাতী বন্যা দেখা দেয়। এতে মধ্যপশ্চিম এলাকার ফসল তোলা বিলম্বিত হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টিপাতের কারণে মিনাস জেরাইস রাজ্যে খনি কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম