কানাডার শহরে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর স্বাস্থ্য করের পরিকল্পনা বাতিল

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৪

টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর স্বাস্থ্য কর আরোপের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছে কানাডার কুইবেক শহরের কর্তৃপক্ষ। ওই পরিকল্পনায় প্রাপ্তবয়স্কদের মধ্যে ভ্যাকসিন প্রত্যাখ্যানকারীদের একটি বিশেষ স্বাস্থ্য করের আওতায় আনার কথা বলা হয়েছিল। মঙ্গলবার কুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোইস লেগল্ট এটি বাতিলের ঘোষণা দিয়ে বলেন, ধারণাটি খুব বিভক্তিকর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিশেষজ্ঞরা বলেছেন, ধারণাটি কানাডার সর্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

কুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোইস লেগল্ট বলেন, করোনাবিধিকে ঘিরে রাজ্যে বিভাজনের ঘটনায় তিনি উদ্বিগ্ন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার দায়িত্ব হলো কুইবেকারদের ঐক্যবদ্ধ থাকার জন্য একত্রিত করার চেষ্টা করা। ফলে আমরা স্বাস্থ্য করের বিষয়টি নিয়ে আর সামনে অগ্রসর হবো না। আমি বুঝতে পেরেছি, এটি কুইবেকের বাসিন্দাদের বিভক্ত করে। কিন্তু এই মুহূর্তে আমাদের সেতুবন্ধন তৈরি করতে হবে।’

কানাডার মোট জনসংখ্যার প্রায় ৬১ শতাংশের বাস কুইবেক ও প্রতিবেশী অন্টারিওতে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি