ব্রাজিলের ভারি বর্ষণ, বন্যায় অন্তত ৯৪ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪১

ব্রাজিলের ঐতিহাসিক পার্বত্য শহর পেট্রোপোলিশে অন্তত ৯৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্থানীয় সরকারের কর্মকর্তারা। ভারি বর্ষণের কারণে বুধবার ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে, রাস্তা তলিয়ে এবং গাড়ি ভেসে গিয়ে এসব মৃত্যু হয়েছে।

রিও ডি জেনিরোর পাহাড়ের ওপর অবস্থিত পেট্রোপোলিশ একটি সাম্রাজিক শহর। ১৯ শতকের ব্রাজিলীয় শাসকদের গ্রীষ্মকালীন অবকাশে ব্যবহৃত হয়েছে শহরটি। শহরটির প্রশস্ত সড়কগুলোতে বন্যার চিহ্ন রেখে গেছে ভারি বর্ষণ। গত মঙ্গলবার শহরটিতে একদিনে যে বৃষ্টিপাত হয়েছে তা পুরো ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টির চেয়ে বেশি।

স্থানীয় বাসিন্দা হিলদার বাড়ি ভূমি ধসে চাপা পড়েছে। তিনি বলেন, ‘আমি ভাইঝি আর তার পাঁচ বছরের মেয়েকে হারিয়েছি। এখনও তাদের মরদেহ পাইনি। এই ট্রাজেডি আশা করিনি। আমাদের শহর শেষ হয়ে গেছে।’

মোরো দ্য অফিসিনা এলাকায় ৮০টিরও বেশি বাড়ি ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে কাজ করছে।

রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেন, ‘পরিস্থিতি প্রায় যুদ্ধের মতো... পুলে ঝুলছে গাড়ি, রাস্তায় উল্টে আছে, প্রচুর পানি ও কাঁদা এখনও রয়ে গেছে।’

পেট্রোপোলিশ শহর তিন দিনের শোক ঘোষণা করেছে। বাস্তুচ্যুত মানুষদের স্কুল এবং আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তিন শতাধিক মানুষ বাড়ি ছেড়ে গেছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম