যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জুন ২০২২, ০৭:২৪আপডেট : ০২ জুন ২০২২, ০৭:২৪

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (১ জুন) টিউলসার সেন্ট ফ্রান্সিস হাসপাতালে একটি রাইফেল নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। স্থানীয় সময় বিকাল ৪টা ৫২ মিনিটে পুলিশ এ সংক্রান্ত একটি কল পেয়েছে এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। 

পুলিশ জানিয়েছে, মাত্র সপ্তাহখানেক আগে টেক্সাসের একটি স্কুলে গুলির ঘটনার শোকই কাটিয়ে উঠতে পারেনি আমেরিকানরা। এরই মধ্যে এমন আরেকটি ঘটনা প্রত্যক্ষ করলেন তারা।

পুলিশ বলেছে, সন্দেহভাজন ওই বন্দুকধারীও এ ঘটনায় নিহত হয়েছে। তবে সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে, নাকি নিজেই নিজেকে গুলি করেছে তা এখনও স্পষ্ট না।

টিউলসা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে। এ বিষয়ে আরও তথ্যের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান