চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ১৫:৪৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৬:৪৯

বেইজিং যদি তাইওয়ানে আক্রমণ করে তবে মার্কিন কংগ্রেস চীনের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের অনুমোদন দেবে বলে মন্তব্য করেছেন হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাল। তাইপে সফরে শুক্রবার সন্ধ্যায় ফক্স নিউজকে এ কথা জানান ম্যাককাল।  

তিনি বলেন, ‘যদি কমিউনিস্ট চীন তাইওয়ান আক্রমণ করে তবে এটি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং মার্কিন জনগণ কথা বলবে। জনগণ যদি কিছুকে সমর্থন করে, তবে কংগ্রেসও তা অনুসরণ করবে।’

মার্কিন প্রতিনিধিদলের সফরকে ‘চীনকে প্রতিহত করার’ উপায় হিসেবে বর্ণনা করে ম্যাককল বলেন, ‘যুদ্ধ সব সময়ই শেষ উপায়।’

হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককলের নেতৃত্বে মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল তাইওয়ান সফর করছেন। সফর প্রশ্নে ম্যাককল জানিয়েছেন, গণতান্ত্রিক দ্বীপের প্রতি সমর্থন জানাতে এই সফর। তাইওয়ানের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে এবং শান্তি চায়।

এর আগে তাইওয়ানে মার্কিন প্রতিনিধিদের সফরের কারণে মার্কিন-চীনা সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছিল। কারণ তাইওয়ানকে চীন নিজের সার্বভৌম ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। 

ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোয় তাইওয়ানের প্রতি সামরিক সহায়তা বাড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে রক্ষা করতে দ্বীপটিতে ৩০ থেকে বাড়িয়ে ১০০-২০০ সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের বৈঠক নিয়ে আগেই সতর্ক করেছিল চীন। তবে বেইজিংয়ের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে বৈঠকটি করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। জবাবে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরুর পাশাপাশি শুক্রবার যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ডি ফ্যাক্টো দূত সিয়াও বি-খিমের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন।

/এসপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম