মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহ, মৃত্যু ১০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৩, ১৪:০০আপডেট : ৩০ জুন ২০২৩, ১৪:০০

তাপপ্রবাহ কঠিন রূপ ধারণ করেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে। দেশটিতে গত দুই সপ্তাহে তাপপ্রবাহের কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন মানুষ। দেশটির বেশ কিছু এলাকার তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এ কারণেই জনজীবনের এমন নাজুক অবস্থা হয়েছে বলে দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। শুক্রবার (৩০ জুন) এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে ১৮ থেকে ২৪ জুনের মধ্যে। বেশিরভাগ মৃত্যুর কারণ হিটস্ট্রোক, অল্প সংখ্যক লোক মারা গেছেন ডিহাইড্রেশনের কারণে। গতবছরের একই সময়ে তাপজনিত কারণে দেশটিতে মারা যান মাত্র একজন।

মেক্সিকোতে প্রায় ৩ সপ্তাহ ধরে চলছে এমন তাপপ্রবাহ। ফলে বিদ্যুতের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে, যার যোগান দিতে হিমসিম খাচ্ছে দেশটির জ্বলানি কর্তৃপক্ষ।

বর্ষাকালের বৃষ্টির জন্য কিছুদিন ধরে দেশটির তাপমাত্রা কিছুটা কম থাকলেও উত্তরের কয়েকটি শহরের তাপমাত্রা এখনও কমেনি। সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরে বুধবারের (২৮ জুন) তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস বা ১২০ ফারেনহাইট। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের