মেক্সিকোয় মহাসড়কে পরিত্যক্ত কাভার্ডভ্যান, ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৩, ১৫:১৪আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৫:১৯

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রজের মহাসড়কের পাশে একটি কাভার্ডভ্যান পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ভেতর তল্লাশি চালিয়ে ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ২৩ শিশু'র কোনও অভিভাবক পাওয়া যায়নি।

মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশনের (আইএনএম) তথ্যনুযায়ী, শুক্রবার (২১ জুলাই) যখন অভিবাসনপ্রত্যাশীদের পাওয়া যায় তখন এলাকাটিতে প্রচণ্ড তাপামাত্রা ছিল।

১৪৮ জনকে উদ্ধার করেছে আইএনএম। তারা সেখানে ঠাসা অবস্থায় ছিল। মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাওয়া যায়।

ওই ট্রাকের চালককে এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে তাদের ফেলেই পালিয়েছে। এসব অভিবাসনপ্রত্যাশীরা মধ্য আমেরিকার হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারের পর তাদের মেক্সিকোর ন্যাশনাল সিস্টেম ফর ইন্টিগ্রাল ফ্যামিলি ডেভেলপমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংঘাত, ক্ষুধা ও দারিদ্রতার কারণে এই অঞ্চলটির বাসিন্দারা উন্নত জীবনের আশায় মার্কিন ভূখণ্ডে অবৈধ প্রবেশের চেষ্টা চালায় ভেরাক্রজ রাজ্যের পথ ধরে। দালালের মাধ্যমে কার্ভাডভ্যান ও লরিতে করে উন্নত দেশে ঢুকতে গিয়ে প্রাণহানির তালিকা দীর্ঘ হচ্ছে। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি