কারচুপি বলে মনে হচ্ছে: নতুন অভিযোগের নিন্দায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১৮:২৫আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৮:২৫

জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন নির্বাচনে ফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর মুখ  খুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার পর তিনি  বলেছেন, আমার কাছে কারচুপি বলে মনে হচ্ছে। ব্রিটিশ  বার্তা সংস্থা রয়টার্স  এ খবর জানিয়েছে।

নিজের মালিকানাধীন  সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ-এ ট্রাম্প লিখেছেন, আমার  কাছে  কারচুপি  বলে মনে হচ্ছে। কেন তারা আড়াই বছর আগে অভিযুক্ত করেনি? কারণ তারা আমার রাজনৈতিক প্রচারের মাঝখানে এটি করতে চেয়েছিল। ডাইনি ধরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে রাজ্যের ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। ফলে এ বছর চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন তিনি।

নির্বাচনে হস্তক্ষেপের ১৩টি অভিযোগের সবকটিই অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

৯৮ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প এবং তার ১৮ সহযোগীর বিরুদ্ধে আনা ৪১টি ফৌজদারি অভিযোগের মধ্যে অসাধু ও প্রতারণামূলক অভিযোগ রয়েছে।

২০২০ সালের নির্বাচনের দুই মাস পর জর্জিয়াসহ বিভিন্ন দোদুল্যমান অঙ্গরাজ্যে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয় ট্রাম্পের দল রিপাবলিকানের পক্ষ থেকে। সে সময় জর্জিয়ার রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পারগারকে একটি ফোন কল করেছিলেন ট্রাম্প। তাকে বলেছিলেন, প্রায় ১২ হাজার বা ফল পাল্টে দেওয়ার মতো ভোট খুঁজে বের করতে। হুমকি এতটা ভয়ংকর ছিল যে এক কর্মীকে লুকিয়েও রাখা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের