মার্কিনিদের বেলারুশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ২৩:৫৫আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২৩:৫৫

বেলারুশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২১ আগস্ট) এক বিবৃতিতে দেশটি ভ্রমণে জারি করা সতর্কবার্তায় এই আহ্বান জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।

সীমান্তবর্তী দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড বেলারুশ ভূখণ্ডে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বেলারুশে অবস্থানরত মার্কিনিদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। দেশটিকে সর্বোচ্চ সতর্কতা লেভেল-৪ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বেলারুশে রাশিয়ার সামরিক বাহিনীর অবস্থান, স্থানীয় আইনের যথেচ্ছ প্রয়োগ, সম্ভাব্য গণবিক্ষোভ, আটকের ঝুঁকি ও নাগরিকদের সহযোগিতায় দূতাবাসের সীমিত সুযোগের কারণে দেশটি ভ্রমণ করা যাবে না।

বেলারুশের দীর্ঘদিনের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন গুরুত্বপূর্ণ সহযোগিতাকারী। মানবাধিকার লঙ্ঘন ও বেলারুশের জনগণের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি।

গত সপ্তাহে লিথুয়ানিয়া বেলারুশের সঙ্গে ছয়টি সীমান্ত ক্রসিংয়ের মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের খোলা সীমান্ত ক্রসিং দিয়ে ভ্রমণ করার আহ্বান জানিয়েছিল। পোলিশ, লিথুয়ানিয়ান ও লাটভিয়ান সরকার বলেছে, বেলারুশের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং আরও বন্ধ করা হতে পারে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম