গাজায় যুদ্ধবিরতির পক্ষে ইউএসএআইডি’র সহস্রাধিক কর্মকর্তার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ২৩:০৪আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ২৩:০৪

যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর এক হাজারেরও বেশি কর্মকর্তা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিটির একটি অনুলিপি হাতে পেয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

চিঠিতে উল্লেখ  করা হয়েছে, উন্নয়ন, জনস্বাস্থ্য এবং মানবিক সহায়তা খাতের পেশাদার হিসেবে  আমরা আন্তর্জাতিক আইনের অসংখ্য লঙ্ঘনের জন্য শঙ্কিত এবং হতাশ। যে আইন বেসামরিক নাগরিক,  চিকিৎসা এবং মিডিয়া কর্মীদের পাশাপাশি স্কুল, হাসপাতাল এবং উপাসনালয়গুলোকে রক্ষার জন্য প্রণয়ন করা হয়েছে।

২ নভেম্বর প্রকাশিত চিঠিটিতে মার্কিন সহযোগিতা সংস্থার কর্মীদের মধ্যে ১ হাজার ২৯ জনের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরকারীদের নাম গোপন রাখা হয়েছে।  এতে ওয়াশিংটন ব্যুরোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ইউএসএআইডি।

৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন নিয়ে প্রশাসনের মধ্যে অস্বস্তির সর্বশেষ ইঙ্গিত হলো চিঠিটি। ইসরায়েলি হামলায় শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে এবং নিহতদের মধ্যে সাড়ে চার হাজারের বেশি শিশু রয়েছে।

আরব ও ফিলিস্তিনি নেতাসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে আসছে ওয়াশিংটন। বাইডেন যুদ্ধবিরতির বদলে মানবিক বিরতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম