যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫০

যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। বুধবার (০৬ ডিসেম্বর) লাস ভেগাসের এই বিশ্ববিদ্যালয়ে অতর্কিত হামলায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। ওই সময় বন্ধুকযুদ্ধে আক্রমণকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

লাস ভেগাসের পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, নেভাদা বিশ্ববিদ্যালয় (ইউএনএলভি) ক্যাম্পাসে বুধবার পৌনে বারোটার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওই সময় ঘটনাস্থলে ছুটে যায় ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ। বন্দুকযুদ্ধে সন্দেহভাজন নিহত হয়েছে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করছিল। তখন যদি হামলাকারীকে পুলিশ হত্যা না করত তাহলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারত।

ঘটনার সময় ডেস্কের নিচে লুকিয়ে থাকা নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেভানি মার্টিন বলেন, পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। ছাত্র-ছাত্রীদেরকে রক্ষা করার চেষ্টা করেছি। পরিবেশ এমন ছিল যে ভয়ে চিৎকারও করতে পারিনি। দ্বিতীয়বার এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনও কিছু বলেনি কর্তৃপক্ষ।

/এসএইচএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান