ইউক্রেন ও ইসরায়েলের সহযোগিতা তহবিল আটকে দিলো মার্কিন সিনেট

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০১

ইউক্রেন ও ইসরায়েলের জন্য শত কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতার বিল আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বুধবার (৬ ডিসেম্বর) রিপাবলিকান সিনেটররা মেক্সিকোর সঙ্গে সীমান্তে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিতে বিলটি আটকে দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত ১১০.৫ বিলিয়ন ডলারের তহবিলের বিলটির পক্ষে ভোট পড়ে ৪৯টি, বিপক্ষে ৫১টি। এর অর্থ হলো বিলটি নিয়ে ১০০ সদস্যের সিনেটে বিতর্কের জন্য প্রয়োজনীয় ৬০ জনের সমর্থন পাওয়া যায়নি।

এই ভোটাভুটি দলীয় নীতি অনুসারে হয়েছে। তবে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স সাধারণত ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিলেও এবার ব্যতিক্রম ঘটেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরয়েলের অমানবিক সামরিক কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলটির বিপক্ষে ভোট দেন তিনি।

সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার ‘না’ ভোট দিয়েছেন। যাতে আবার বিলটি পুনর্বিবেচনার প্রস্তাব আনতে পারেন তিনি।

রিপাবলিকানরা বলছেন, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসন নীতি ও নিয়ন্ত্রণ কঠোর করতে এই পদক্ষেপ জরুরি ছিল।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান