দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর রবিবার (১৭ ডিসেম্বর) দুর্ঘটনার কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বের হওয়ার সময় একটি সেডান গাড়ি বাইডেনের গাড়িবহরের একটিকে ধাক্কা দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এই খবর জানিয়েছে।

ডেলাওয়্যারে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরে থাকা সিক্রেট সার্ভিসের গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি সেডান কার বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৪০ মিটার কাছাকাছি ছিলেন বাইডেন।

ডেলাওয়্যারের উইলমিংটনের পুনঃনির্বাচনী প্রচারাভিযানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। এসময় জিল বাইডেন আশপাশে জড়ো হওয়া মানুষদের সঙ্গে বড়দিনের ছুটির শুভেচ্ছা বিনিমিয় করছিলেন।

নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে বাইডেনকে নিয়ে উইলমিংটনের বাসভবনের দিকে রওনা হন এবং সাংবাদিকদের দ্রুত সরিয়ে নেন। এরপর দ্রুত বন্দুক নিয়ে চালকসহ সেডান গাড়িটি ঘিরে ফেলেন তারা।

এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন।’

তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি