হোয়াইট হাউজের দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ১৯:২৭আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২০:৫৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। বুধবার (৬ মার্চ) এক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সূত্রটি বলেছে, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে স্থানীয় সময় সকাল ১০টায় বক্তৃতা দিতে পারেন হ্যালি। কিন্তু কাউকে সমর্থন দেবেন না তিনি।

নিকি হ্যালির সরে দাঁড়ানোর মধ্য দিয়ে রিপাবলিকান দলের মনোনয়ন পাবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে আবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন তিনি।

৫২ বছর বয়সী হ্যালি টানা তৃতীয়বারের মতো ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হয়েছেন। রিপাবলিকান প্রার্থীদের মধ্যে হ্যালিই সবচেয়ে বেশি সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু কখনোই ট্রাম্পের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেননি, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন তিনি।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান