আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৯

আটলান্টিক মহাসাগরে ভেসে যাওয়া একটি নৌকায় পাওয়া মরদেহগুলোর প্রাথমিকভাবে পরিচয় প্রকাশ করেছে ব্রাজিল। মঙ্গলবার (১৬ এপ্রিল) ব্রাজিলের তদন্তকারী পুলিশ জানিয়েছেন মৃত ওই ৯ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী। তারা মালি এবং মৌরিতানিয়া থেকে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

শনিবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় প্যারা রাজ্যের জেলেরা মরদেহ ভর্তি নৌকাটিকে ভেসে যেতে দেখছিলেন।

সোমবার এক বিবৃতিতে ব্রাজিলের ফেডারেল পুলিশ মোট নয় জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মৃতদেহের কাছে পাওয়া নথিপত্র এবং বস্তুগুলো থেকে জানা গেছে তারা আফ্রিকা মহাদেশ, মৌরিতানিয়া এবং মালি অঞ্চল থেকে আসা অভিবাসী।’

নিহতদের মধ্যে অন্যান্য দেশের নাগরিক থাকতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

গত বছর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের একটি তদন্তে জানা গেছে, ২০২১ সালে উত্তর-পশ্চিম আফ্রিকা থেকে আসা কমপক্ষে সাতটি নৌকা ক্যারিবিয়ান অঞ্চল এবং ব্রাজিলে পাওয়া গেছে। সবগুলো নৌকাতেই মরদেহ ছিল।

চলতি বছর আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূল থেকে স্পেনে আসা অভিবাসনের সংখ্যা ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা রীতিমতো ইউরোপীয় কর্তৃপক্ষকে আতঙ্কিত করেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক অনুসারে, ২০২৪ সালে এখন পর্যন্ত ১৩ হাজারেরও বেশি অভিবাসী ক্যানারিতে পৌঁছেছে এবং আরও কয়েকশ মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

/এএকে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম