আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেনের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ২২:০৫আপডেট : ১১ জুন ২০২৪, ২২:১৬

বন্দুক কেনা সংক্রান্ত মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছে ফৌজদারি আদালত। প্রায় তিন ঘণ্টা আলোচনার পর আজ মঙ্গলবার (১১ জুন) একটি জুরি এই রায় ঘোষণা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

মার্কিন ইতিহাসে এই প্রথম একজন বর্তমান প্রেসিডেন্টের সন্তান কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হান্টার বাইডেনের ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

গত বছর হান্টার বাইডেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলা ও মাদকাসক্ত হয়েও আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিনটি অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে দুটি অভিযোগ ছিল মিথ্যা বিবৃতি দেওয়ার এবং অপরটি অবৈধভাবে বন্দুক রাখার।

৫৪ বছর বয়সী হান্টারের মাদকাসক্তি সম্পর্কে প্রায় এক সপ্তাহ ধরে সাক্ষীদের সাক্ষ্য শোনে আদালত। এরপর আলোচনা শেষে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন জুরি।

হাইপ্রোফাইল এই বিচারের রায়টি এমন সময় এলো যখন তার বাবা জো বাইডেন প্রেসিডেন্ট পদের জন্য আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান