ক্রিমিয়ায় আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৪, ১১:৫৬আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:৫৬

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছেশুক্রবার () এ তথ্য নিশ্চিত করেছেন সেভাস্তপোলে রুশ-নিযুক্ত গভর্নরব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে

খবরে বলা হয়েছে, নয় তলাবিশিষ্ট আবাসিক ওই ভবনটিতে একটি এটিএএমসি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। এরপরই বিধ্বস্ত ভবনটি খালি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাতে সেভাস্তোপোলে ব্যাপক হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করছে সেখানকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি বলে জানিয়েছেন গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

বিবিসি বলছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর কৃষ্ণসাগরে প্রবেশের অন্যতম রুট ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোল। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি শহরটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।

/এসকে/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী