কলাম্বিয়ায় বৈষম্যবিরোধী প্রচারণায় হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৭:১২আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৭:২৫

বৈষম্য ও সাইবার-হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে একটি প্রচারণায় অংশ নিতে কলাম্বিয়ায় গেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই সফরে যান তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে মার্কেজ বলেন, নারী ও তরুণদের সঙ্গে সাক্ষাৎ করবেন সাসেক্সের ডিউক ও ডাচেস। সাইবার বুলিং, ডিজিটাল জগতে নৃশংসতা ও বৈষম্য প্রতিরোধে সবাইকে সচেতন করতেই এই আয়োজন।

দেশটির রাজধানী বোগোটায় একটি বিশ্ববিদ্যালয় ফোরামের ‘দায়িত্বপূর্ণ ডিজিটাল ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনায় অংশ নিবেন হ্যারি ও মেগান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর ক্যারিবীয় শহর কার্তাগেনায় যাবেন তারা। সেখানে ১৮ শতকে পালিয়ে আসা ক্রীতদাসদের প্রতিষ্ঠিত গ্রাম স্যান ব্যাসিলিও দা প্যালেঙ্ক পরিদর্শন করবেন।

রবিবার পশ্চিমাঞ্চলীয় কালি শহর পরিদর্শনের মাধ্যমে এই সফর শেষ হবে। শহরটির মেয়র জানিয়েছেন, সেখানে আয়োজিত আফ্রিকান সংগীত উৎসবে যোগ দেবেন এই দম্পতি।

মার্কেজ আরও জানান, ৩টি শহরেই নারী ও সমাজকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই রাজদম্পতি।

অতীতে একাধিকবার বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন মেগান।

/এএকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান