ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা নির্বাচন পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশমানি (মুখ বন্ধ রাখতে দেওয়া ঘুষ) সংক্রান্ত মামলার সাজা ঘোষণার তারিখ নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা এখন ২৬ নভেম্বর করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। বিচারক মেরচান বলেন, এই মামলা জাতির ইতিহাসে একটি অনন্য স্থানে রয়েছে, যা এর জটিলতা বাড়িয়েছে।

ট্রাম্পের আইনজীবীরা আগস্ট মাসে যুক্তি দিয়েছিলেন যে, সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় নেই। বিচারক মেরচান আগামী ১২ নভেম্বর এই বিষয়ে রায় দেবেন।

মামলাটি ট্রাম্পের ব্যক্তিগত আচরণের সঙ্গে সংশ্লিষ্ট, প্রেসিডেন্ট হিসেবে তার কোনও রাষ্ট্রীয় কাজের সঙ্গে নয় বলে প্রসিকিউটরদের দাবি। তবে, প্রসিকিউটররা সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৬ সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে তার আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার প্রদান করেছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিল করার ঘোষণা দিয়েছেন।

যদি ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত মামলাগুলো বাতিল করতে পারেন। তবে নিউ ইয়র্কের মামলা এবং জর্জিয়ার মামলায় তার হস্তক্ষেপের ক্ষমতা থাকবে না।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান