বিতর্কের আগে জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে ট্রাম্প-হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই তীব্র হয়ে উঠেছে। দুই দিন পর কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম এবং সম্ভবত একমাত্র টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ সমীক্ষাগুলো ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প এখনও প্রায় অর্ধেক ভোটারের দৃঢ় সমর্থন ধরে রেখেছেন। যদিও তিনি একজন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত এবং ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হারের ফলাফল বদলানোর চেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জুলাই মাসে প্রেসিডেন্ট বাইডেনের সরে দাঁড়ানোর পর প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন হ্যারিস। দ্রুত নিজেকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণ করেছেন। তবে জনমত জরিপে দেখা গেছে, তিনি এখনও বড় কোনও সাফল্য অর্জন করতে পারেননি। ফলে নির্বাচনি লড়াই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে।

নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের একটি জরিপ অনুসারে, ৭৮ বছর বয়সী ট্রাম্প জাতীয়ভাবে ৪৮ শতাংশ সমর্থন পেয়ে হ্যারিসের চেয়ে ১ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। হ্যারিস ৪৮ থেকে ৪৭ শতাংশ সমর্থন পেয়েছেন, যা মার্জিন অব এরর সীমার মধ্যে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জাতীয়ভিত্তিতে বেশি ভোট বা জনপ্রিয়তা দ্বারা নির্ধারিত হয় না, বরং রাজ্যভিত্তিক ভোটের ফলাফলের মাধ্যমে হয়। ফলে কিছু নির্দিষ্ট দোদুল্যমান রাজ্যই সাধারণত ফলাফল নির্ধারণ করে।

জনমত জরিপে দেখা গেছে, হ্যারিস উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় সামান্য এগিয়ে আছেন। নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে আছেন।

সিবিএস নিউজ/ইউগভের আরেকটি জরিপ অনুসারে, হ্যারিস মিশিগান ও উইসকনসিনে ১ শতাংশ পয়েন্টে এগিয়ে এবং পেনসিলভানিয়ায় ট্রাম্পের সঙ্গে সমান অবস্থানে আছেন।

নির্বাচনটি ইতোমধ্যে বিশৃঙ্খল হয়ে উঠেছে। ৮১ বছর বয়সী বাইডেন তার বয়সজনিত উদ্বেগের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান, ট্রাম্প অল্পের জন্য একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান এবং নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে আবারও তিনি হার স্বীকার করবেন না এমন শঙ্কা তৈরি হয়েছে।

তবে সাম্প্রতিক জরিপের ফল ইঙ্গিত দিচ্ছে, উভয় প্রার্থীর সমর্থন প্রায় সমানভাবে ভাগ বিভক্ত হয়ে গেছে। যা নির্বাচনকে আরও অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবারের বিতর্কটি একটি বড় পরিবর্তন আনতে পারে। কারণ এটি দুই প্রার্থীর মধ্যে একমাত্র নির্ধারিত বিতর্ক।

ট্রাম্পকে বিতর্কে তার সাধারণ আক্রমণাত্মক মনোভাব সংযত করতে চাপের মধ্যে থাকতে হবে। কারণ তিনি প্রথমবারের মতো একজন মিশ্র-জাতির প্রার্থীর মুখোমুখি হচ্ছেন, যিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আছেন।

অন্যদিকে, হ্যারিসকে এই বিশাল দর্শকশ্রেণীর সামনে নিজের পক্ষে সমর্থন আদায় করতে হবে, যা তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে করতে পারেননি এবং অল্প সময়ের প্রচারেও তা খুব বেশি হয়ে ওঠেনি।

৮১ বছর বয়সী ট্রাম্প মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট প্রার্থী। হ্যারিস তার প্রচারে একটি আশাবাদী ও ভবিষ্যৎমুখী বার্তা ছড়িয়ে দিচ্ছেন, যা ট্রাম্পের সংকটপূর্ণ দাবির বিপরীতে দাঁড়াচ্ছে। ট্রাম্প দাবি করছেন যে, তিনি না থাকলে দেশ পতনের মুখে পড়বে।

তবে হ্যারিসকে নীতিগত দিক থেকে অস্পষ্ট থাকার অভিযোগও মোকাবিলা করতে হচ্ছে। তিনি শেষ পর্যন্ত রবিবার একটি ইশতেহারের মতো ঘোষণা প্রকাশ করেছেন, যেখানে শ্রমিক ইউনিয়ন, জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, হ্যারিসকে ট্রাম্পের সঙ্গে বিতর্কের সময় কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ ট্রাম্প প্রায় প্রতিটি বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে থাকেন এবং প্রতিপক্ষকে মানসিকভাবে উসকে দিতে ভালোবাসেন। একমাত্র বিতর্কে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বাইডেন এই কৌশলের মোকাবিলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন।

ইতোমধ্যে ট্রাম্পের বর্ণবাদী ও লিঙ্গবাদী আক্রমণের শিকার হয়েছেন হ্যারিস। তার নাম ভুলভাবে উচ্চারণ করে এবং তাকে ‘পাগল’ ও ‘মার্কসবাদী’ বলে কটাক্ষ করছেন সাবেক প্রেসিডেন্ট।

পরিবহন সচিব পিট বুটিজেজ সিএনএনকে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিতে প্রায় অতিমানবীয় মনোযোগ ও শৃঙ্খলা প্রয়োজন।

হ্যারিসের প্রচারণা শিবির বিতর্কের পর নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে প্রচারাভিযান চালানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ট্রাম্প শনিবার উইসকনসিনে একটি সমাবেশ করেছেন, যেখানে তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ‘খুনি, শিশু নিপীড়ক ও সিরিয়াল ধর্ষকদের’ আমদানি করার অভিযোগ এনে তার শ্বেতাঙ্গ, শ্রমিক শ্রেণির সমর্থকদের উদ্দেশে একটি ভাষণ দেন।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা করেছেন, তিনি পুনরায় হোয়াইট হাউজে ফিরে এলে, যারা নভেম্বরের নির্বাচনে ‘প্রতারণা’ করার পরিকল্পনা করছে তাদের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করবেন।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের