চীনে রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৭

সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে চীনে রাষ্ট্রদূত হিসেবে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার নাম ঘোষণা করেছেন তিনি। গভীর অবিশ্বাস ও বাণিজ্য উত্তেজনার কারণে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এমন একজন সাবেক রাজনীতিবিদকে বেছে নিলেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে করা কটি পোস্টে ট্রাম্প বলেছেন, ‘এ অঞ্চলে শান্তি বজায় রাখতে আমার কৌশল বাস্তবায়নে ও চীনের নেতাদের সঙ্গে একটি উৎপাদনশীল ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে তিনি সহায়ক হবেন।’

২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের মসনদে বসবেন ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, অত্যন্ত আসক্তিযুক্ত মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে বেইজিং যদি আরও কিছু না করে তবে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। মার্কিন নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

জর্জিয়ার একজন রিপাবলিকান পার্ডিউ, যিনি ২০১৫-২০২১ সাল পর্যন্ত সিনেটে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে, একজন ব্যবসায়িক নির্বাহী হিসেবে ৪০ বছরের কর্মজীবনে হংকংয়ে ছিলেন।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম