ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে পুয়ের্তো রিকোতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯

ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে পাঁচটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান শনিবার পুয়ের্তো রিকোতে অবতরণ করেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ১০টি এফ-৩৫ পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করা এবং মাদক কার্টেল মোকাবিলায় এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানগুলোকে সাবেক রুজভেল্ট রোডস সামরিক ঘাঁটিতে নামতে দেখা গেছে। সম্প্রতি ওই ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার, ওসপ্রে বিমান, পরিবহনবিমান ও সেনাসদস্যের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এর আগে হঠাৎ করেই পুয়ের্তো রিকো সফরে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও শীর্ষ সেনা কর্মকর্তা। তখন থেকেই ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক তৎপরতা বেড়ে যায়। তবে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক অবস্থান পরিবর্তনের মতো কিছু আপাতত নেই।

সূত্রের বরাতে রয়টার্স উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসন সম্প্রতি যে ১০টি এফ-৩৫ মোতায়েনের নির্দেশ দিয়েছে, তা মূলত মাদকবিরোধী অভিযানের জন্য। ট্রাম্প নিজেও বলেছেন, এটি ভেনেজুয়েলায় ‘শাসক পরিবর্তনের পরিকল্পনা নয়’।

গত সপ্তাহে দক্ষিণ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযানে মার্কিন হামলায় ১১ জন নিহত হন। ওয়াশিংটনের দাবি, তারা মাদকবাহী জাহাজে ছিলেন। তবে কারাকাস জানায়, নিহতরা কেউই পাচারকারী ছিলেন না।

এ ছাড়া ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি টুনা মাছ ধরার নৌযানকে মার্কিন ডেস্ট্রয়ার আট ঘণ্টা দখল করে রাখে বলে শনিবার অভিযোগ করেছে ভেনেজুয়েলা সরকার। নৌযানটি ‘নিরীহ’ এবং নয়জন সাধারণ জেলে এতে ছিলেন বলে দাবি করা হয়। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী