শরণার্থী গ্রহণে পথ খোলা রাখতে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ২১:১৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ২১:১৭

ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে ‘তৃতীয় বিশ্বের’ দেশ থেকে অভিবাসন স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে শরণার্থীদের প্রবেশাধিকার ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত রাখতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো।

বুধবারের ওই ঘটনায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে ঘোষণা করেছেন তদন্ত কর্মকর্তারা। তিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এর পর থেকে ট্রাম্প একাধিক কড়াকড়ি অভিবাসন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় শরণার্থীরা সুরক্ষা পাওয়ার অধিকারী এবং সে অনুযায়ী তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দিতে হবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বায়ানও একই আহ্বান জানান। তিনি বলেন, যারা সুরক্ষার প্রয়োজন নিয়ে কোনও দেশের ভূখণ্ডে পৌঁছান, তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া ও ভূখণ্ডে প্রবেশাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, শরণার্থীদের বিপুল সংখ্যাই যে দেশে আশ্রয় নেন, সেখানকার আইন মেনে চলেন।

বায়ান বলেন, এই মুহূর্তে আমরা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আশ্রয় দেওয়া দেশগুলোর প্রতি বিশেষভাবে এই আহ্বান জানাতে চাই।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম