ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করলো কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির সঙ্গে থাকা সীমান্তজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কলম্বিয়া। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টায় আয়োজিত জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেত্রো জানান, ভেনেজুয়েলা থেকে সম্ভাব্য বিপুল সংখ্যক শরণার্থীর ঢল সামলাতে কলম্বিয়া তাদের সকল মানবিক সহায়তা ও ত্রাণ সক্ষমতাকেও সক্রিয় করছে।

প্রেসিডেন্ট পেত্রো আরও জানান, ভেনেজুয়েলায় কলম্বিয়ার দূতাবাস এখনও চালু রয়েছে এবং সেখানে অবস্থানরত কলম্বীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কলম্বিয়া বর্তমানে পরিষদের জরুরি বৈঠক ডাকার বিষয়ে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

ভেনেজুয়েলার পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে পেত্রো তার পোস্টে লিখেছেন, ‘কলম্বিয়া সরকার ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং লাতিন আমেরিকার ওপর এই আগ্রাসনের নিন্দা জানাচ্ছে।’

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী